Wednesday, 15 October 2014

বীফ জালি কাবাব

বীফ জালি কাবাব

বিফ জলি কাবাব

 

উপকরণ :
বিফ কিমা ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া চা চামচ, লবণ পরিমাণমতো, ডিম অর্ধেক, ব্রেডক্রামস কাপ, ধনে গুঁড়া চা চামচ, তেল প্রয়োজনমতো, পেঁয়াজ পাতা কুচি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি :
বিফ কিমার সঙ্গে পেঁয়াজ, গোলমরিচ গুঁড়া, ডিম, ব্রেডক্রামস, ধনে গুঁড়া, লবণ এবং পেঁয়াজ পাতা ভালো করে মিশিয়ে নিই। তারপর গোল গোল করে চপ বানিয়ে বিটেন ডিমে ডুবিয়ে ডুবোতেলে ভেজে নিই। গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে সুন্দর ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

Monday, 6 October 2014

গরুর মাংশের শিক কাবাব বানানোর রেসিপি

 বিভিন্ন কাজের চাপে এতদিন কন রেসিপি দেওয়া হয় নাই সেজন্য আন্ত্রিকভাবে দুঃখিত সবার ঘরে এখন গ্রুর মাংস থাকবে তাহলে আর দেরি কেন চলুন গ্রুর মাংসের শিক কাবাব বানায়।

গরুর মাংশের শিক কাবাব
উপকরণ : হাড্ডি ছাড়া গরুর মাংস কিউব করে নিতে হবে ১ কেজি, নারিকেল পাউডার ২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, শুকনা মেথিপাতা ১ টেবিল চামচ, গরুর চর্বি ২০০ গ্রাম, পুদিনা পাতা ৫০ গ্রাম, ধনেপাতা ৫০ গ্রাম, কাঁচামরিচ ৫টি, আদা-রসুন আস্ত ২০ গ্রাম।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ একসঙ্গে মেখে কিমা করে নিতে হবে। তারপর শিকে ভরে কয়লার চুলায় সেঁকতে হবে। বারবার উল্টিয়ে নিতে হবে।
রান্না মজা হয় তখন যখন পরিবেশন সুন্দর হয়।সুন্দর করে পরিবেশন করুন।

Monday, 29 September 2014

চিকেন সুপ ঘরে কিভাবে সহজে রান্না করা যায়


উপকরণ: টুকরা মাঝারি সাইজের মুরগির বুকের মাংস, ৬ কাপ পানি, ১টা বড় পেঁয়াজকুচি, ৪ কোয়া রসুন কুচি, ২ চা চামচ লবন, চৌকো করে কাটা টমেটো ৩টা, বরবটি কুচি, ২টা কাঁচামরিচ কুচি, ২ কাপ কর্ন, /কাপ ধনেপাতা কুচি, ২টা তেজপাতা ও ২ চা চামচ গুড়া মরিচ।
চিকেন সুপ


প্রস্ততপ্রণালী: বড় সসপ্যানে মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, পানি ও লবন দিয়ে অল্প আঁচে সিদ্ধ বসান। ১০ মিনিট পর বাকী সব উপকরণ দিয়ে ১ঘন্টা সিদ্ধ করুন। নামিয়ে সস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

Friday, 26 September 2014

চিকেন ব্রোস্ট বানানোর রেসিপি

চিকেন ব্রোস্ট বানানোর রেসিপি

KFC বা অন্য যেকোন রেস্টুরেন্টে গেলে সবারই চিকেন ব্রোস্ট খাওয়া চাই। এই জিনিষ আমরা নিজেরাও বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারি। চলুন দেখি কিভাবে বানানো যায় লোভনীয় চিকেন ব্রোস্ট।
 উপকরন -
মুরগির পা এবং থাই ১/২ কেজি
শুকনা মরিচ গুড়া ১ চা চামুচ
গোল মরিচ গুড়া ১ চা চামুচ
সাদা ভিনেগার ১ চা চামুচ
টেস্টিং সল্ট ১ চিমটি
চিলি সস ১ চা চামুচ

লেবুর রস
কর্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামুচ
ব্রেড ক্রাম ১ টেবিল চামুচ
লবন স্বাদ অনুযায়ী
তেল পরিমান মত
প্রস্তুত প্রণালী -
প্রথমে মুরগির টুকরা গুলো ভালো করে ধুয়ে নিন। একটি বড় পাত্রে লেবুর রস, শুকনা মরিচ গুড়া, গোল মরিচ গুড়া, সাদা ভিনেগার,টেস্টিং সল্ট, চিলি সস, লবন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর ঢেকে ২/৩ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করার জন্য রেখে দিন। এখন কর্ণ ফ্লাওয়ার ও ব্রেড ক্রামে মুরগির টুকরা গুলো মাখিয়ে আরো ১০ মিনিট ঠান্ডা স্থানে রেখে দিতে হবে। এরপর তেল গরম করে মুরগির টুকরা গুলো অল্প আচে সোনালী করে ভাজতে হবে।

Saturday, 13 September 2014

থাই সুপ বানানোর রেসিপি

থাই সুপ

মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।
উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, থাই গ্রাস ৪-৫টি, বিচি ছাড়া কাঁচামরিচের ফালি ৪-৫টি।
প্রস্তুত প্রণালি : গরম স্টকে তেল-লবণ মাখানো মাংস, চিংড়ি, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, সয়াসস, টেস্টিং সল্ট, লেবু, থাই গ্রাস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। নামানোর আগে কাঁচামরিচের ফালি দিয়ে দিন।

Sunday, 31 August 2014

নুডুলস রান্না করার রেসিপি

এখন থেকে আপনি ও ঘরে বসে নুডুলস রান্না করতে পারবেন নিচে রেসিপি দিলাম
নুডলস ৫০০ গ্রাম, মুরগি বা গরুর মাংস সিদ্ধ ২০০ গ্রাম, সয়াবিন তেল প্রয়োজন মত, বাঁধাকপি কুচি ২ কাপ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, সয়াসস (লাইট) ৩ টেবিল চামচ, রসুন ছেঁচা ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ ১/৪ চা চামচ, আদা ঝুরি ২ চা. চামচ, বরবটি/পিঁয়াজ পাতা ১০০ গ্রাম, চিংড়ি সিদ্ধ ১০০ গ্রাম, কচি পেঁয়াজ ঝুরি (ইচ্ছা), ধনেপাতা কুচি (ইচ্ছা), ক্যাপ্সিকাম (ইচ্ছা), গাজর (ইচ্ছা), লবণ স্বাদ মত, টেস্টিং সল্ট স্বাদমত।

প্রণালী-
নুডলস ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিন। একদম নরম করে ফেলবেন না, একটু শক্তই রাখুন। কড়াইয়ে ২ টে. চামচ তেল গরম করে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে ৩ মিনিট ভেজে নিন। চিংড়ি এবং মাংস দিয়ে ৪ মিনিট ভাজুন। কড়াই থেকে তুলে এমনভাবে রাখুন যেন গরম থাকে। কড়াইয়ে ২ চা চামচ তেলে বাঁধাকপি,গাজর, সয়াসস, লবণ এবং গোলমরিচ দিয়ে ৩ মিনিট ভাজুন। চিংড়ি ও মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে ভাজা ভাজা করুন। ফুটানো লবণ পানিতে বরবটি দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করুন। সামান্য সিদ্ধ হবে কিন্তু নরম হবে না। বরবটি তুলে সবজি ভাজায় দিয়ে দিন। পেঁয়াজ পাতা হলে সিদ্ধ করতে হবে না। ভাজা ভাজা হলে এই মিশ্রণে মাংস ভাজা মিশিয়ে দিন। ক্যাপ্সিকাম দিন ও ভাজুন। লবণ ও টেস্টিং সল্ট দিন। আরেকটি কড়াইয়ে ৩ টে. চামচ তেল গরম করে নুডলস দিয়ে ৪ মিনিট নেড়ে নেড়ে ভাজুন। ভাজা হলে সবজি ও মাংসের মিশ্রণ মিশিয়ে দিন। পরিবেশন ডিশে তুলে ধনেপাতা ছিটিয়ে দিন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন।

বি;দ্র; আর না পারলে ত আমরা আছি চলে আসুন আমাদের আপ্পায়নে