রেসিপি টিপস

                               

                                চিকেন বটি কাবাব  

চিকেন বটি কাবাব

                         

 সামনে আসছে ঈদ আয়োজনের সমারোহে চটপট তৈরি করে ফেলতে পারেন চিকেন বটি কাবাব। যদি ও সবাই গরু নিয়ে ব্যস্ত থাকবেন আবার অনেকে হয়ত গরুর মাংস খেতে পারবেনা  তখন নিজের ঘরেই  সুস্বাদু  বটি কাবাব তৈরি করুন আর কিনে খাওয়ার প্রয়োজন কী?

আসুন কীভাবে তৈরি করবেন 

 

উপকরণ :

১ বোনলেস চিকেন,
গরম মসলা ১ চামচ,
জিরা গুঁড়া ১ চামচ,
ধনিয়া গুঁড়া ১ চামচ,
লাল মরিচ গুঁড়া ২ চামচ,
লবণ পরিমাণমতো,
ডানো ক্রিম ২ চামচ,
শুকনা মরিচ ভেজে গুঁড়া ১ চামচ,
ড্রাই অনিয়ন পাউডার ১ চামচ,
মাস্টার্ড পেস্ট আধা চামচ,
মাস্টার্ড অয়েল আধা কাপ,
দই আধা কাপ,
আদা-রসুন পেস্ট ২ চামচ,
পেঁপে আধা কাপ।

প্রস্তুত প্রণালি :

  • -বিফ পরিষ্কার করে কিউব করে কাটতে হবে। এরপর ধুয়ে পানি ছাড়িয়ে রাখতে হবে।
  • -সব মসলা এক সঙ্গে মিক্সড করে ১ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে।
  • -তারপর শিকে ভরে গ্রিলে দিতে হবে। সাথে দিতে পারেন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করতে হবে।
  • -বাদামি রঙ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এটা করতে ৮ মিনিট সময় লাগতে পারে।
  • -শিক থেকে খুলে পরিবেশন করুন পরোটা বা নানের সাথে।

No comments:

Post a Comment